হোম > জাতীয়

প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার

হুমায়ুন কবির। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির পদোন্নতি পেয়ে প্রতিমন্ত্রী হচ্ছেন। শুক্রবার মন্ত্রিপরিষদে রদবদল হচ্ছে। সেখানে হুমায়ুন কবিরের প্রতিমন্ত্রী হওয়ার আলোচনাও রয়েছে। তবে তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

হুমায়ুন কবির যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক বিষয়ে তিনটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনেও তিনি যুক্তরাজ্যের মেয়রের দফতরসহ ব্রিটিশ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে তার এই অভিজ্ঞতাই বিএনপির নীতিনির্ধারণী মহলে তাকে গুরুত্বপূর্ণ করে তোলে বলে দলীয় নেতাদের দাবি।

বিএনপির সূত্র জানায়, লন্ডনে অবস্থানকালে তারেক রহমানের সঙ্গে হুমায়ুন কবিরের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তিনি তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক কাজের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক কর্মকৌশল নির্ধারণেও তার ভূমিকা ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরে গত ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) পদে দায়িত্ব পান।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি

আগামীকাল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শপথ নিলেন দুই প্রতিমন্ত্রী

শপথ নিলেন চার মন্ত্রী

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

তিন সচিব পদে রদবদল

ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা

নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের বাইরে উৎসুক মানুষের ভিড়