হোম > জাতীয়

মাদরাসায় ক্যারিয়ার কাউন্সিলিং সেল গঠন করতে হবে: ইআবি ভিসি

স্টাফ রিপোর্টার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, ফাজিল ও কামিল মাদরাসায় একটি করে ক্যারিয়ার কাউন্সিলিং সেল গঠন করা যেতে পারে। এতে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে, উচ্চ স্বপ্ন দেখবে, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

তিনি বলেন, এই সেল শিক্ষার্থীদের জানাবে যোগ্য আলেম হিসেবে গড়ে ওঠার প্রেরণা, বিসিএস, সরকারি চাকরি, ইসলামিক ব্যাংকিং, গবেষণা, বিদেশে উচ্চশিক্ষা, মধ্যপ্রাচ্যের পেশাগত সুযোগ ও উদ্যোক্তা হওয়ার পথ। মাদরাসা উচ্চশিক্ষা কর্মমুখী ও গবেষণাভিত্তিক করার প্রচেষ্টা হিসেবে প্রতিটি মাদরাসায় ক্যারিয়ার কাউন্সিলিং সেল গঠন করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘মাদরাসায় উচ্চশিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ময়মনসিংহ বিভাগের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যরা অংশগ্রহণ করেন।

ভাইস চ্যান্সেলর আরও বলেন, মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা যেমন জরুরি, তেমনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহিতা, শৃঙ্খলা ও একাডেমিক পরিবেশ সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মাদ গোলাম রব্বানী, ময়মনসিংহ ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ইদ্রিস খান, জেলার বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যরা।

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম বন্ধ ৬ দিন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে

রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে বাংলাদেশে

রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ

মামলা দেন আমার নামে, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

রংপুরের পথে প্রধানমন্ত্রী