হোম > জাতীয়

সবুজায়নে ব্যাপক হারে গাছ লাগানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি

শহীদ জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, টেকসই সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে অধিকসংখ্যক গাছ লাগানোর জন্য আহ্বান জানান।

তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, গভর্নিং বডির সদস্যবৃন্দ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল খোশনবীশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান জুয়েল। এছাড়া এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ জিয়া মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা কর্মসূচিতে অংশ নেন।

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের

শাড়িকাণ্ডে তানজিন তিশা: ‘আমি আদালতকে অনেক সম্মান করি’

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দক্ষিণ এশিয়ায় ওষুধে বেশি ভ্যাট বাংলাদেশে

বাংলাদেশের পাটপণ্যে নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক ভারতের

‘তোরা আমাকে ভালো হতে দিলি না’

১০টি এয়ারবাস কিনবে বাংলাদেশ, অক্টোবরে চুক্তি

মিজানের গ্রেপ্তার নিয়ে অপপ্রচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস