হোম > জাতীয়

নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই এমপি বা মন্ত্রী হবেন না, তবে আপনাদের প্রতিনিধিরাই এমপি-মন্ত্রী হচ্ছেন। তাই আপনারাই নেতৃত্বের অংশ।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মুছে দিতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে। নারীদের অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। জাতীয়তাবাদী মহিলা দল অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে।

রিজভী আহমেদ বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ।

এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচির বিষয়ে জনগণকে জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির এ শীর্ষ নেতা। তিনি বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নারী ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ।

শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণেরা চাইলে দেশটাকে পরিবর্তন করতে পারে

৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতিকে উলামায়ে কেরামের আহ্বান

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাবা গুম, মা মৃত—রিফাদের পাশে প্রধানমন্ত্রী

পানির নিচে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু

আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির