হোম > জাতীয়

কুরআন-হাদিসের আলোকে পারিবারিক-সমাজ জীবন গড়তে হবে: ধর্ম উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

কুরআন ও হাদিসের আলোকে প্রাত্যহিক জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এর মাধ্যমে আমাদের পারিবারিক ও সমাজ জীবন গড়তে হবে।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সালিহা পাবলিকেশন্স আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে। বর্তমান সময়ে ওলামা কেরামগণ বিশেষ করে কওমি ওলামা কেরামগণ অনুবাদ সাহিত্যে অসামান্য অবদান রেখে চলেছেন।তাঁরা সাবলীল ঝরঝরে অনুবাদ করছেন যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে।

ভারতে ওলামা কেরামগণ উর্দু সাহিত্যে পুরস্কৃত হয় উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে বাংলা অনুবাদ সাহিত্যের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। এসময় ইসলামিক ফাউন্ডেশন থেকে সেরা সিরাত লেখককে পুরস্কৃত করার উদ্যোগের কথাও জানান তিনি।

বাংলাদেশে ৬৪ হাজার ইমাম আছে যারা ইমাম একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সেখান থেকে একজন ইমাম ও মুয়াজ্জিনকে ঢাকায় এনে পুরস্কৃত করার আশা প্রকাশ করে তিনি বলেন, যারা সিরাতে রাসুল (সা:) এর ওপর মৌলিক কিতাব লিখেছেন অথবা অনুবাদ করেছেন আমরা তাদেরকেও অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করতে চাই।

সালিহা পাবলিকেশন্স ধর্মীয় বই প্রকাশে এগিয়ে আসলে বাংলা অনুবাদ সাহিত্যের গুণগত পরিবর্তন আসবে। যেসকল আলেম ওলামাদের বিভিন্ন ভাষায় পারঙ্গমতা আছে সৃজনশীলতা আছে তাদের দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বইগুলোকে অনুবাদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের