হোম > জাতীয়

৬৭ হাজার শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ

স্টাফ রিপোর্টার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে শূন্যপদ রয়েছে ৬৭ হাজার ২০৮টি। এরমধ্যে স্কুল ও কলেজে শূন্যপদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। আর মাদরাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ শূন্য।

এদিকে, সপ্তম গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১০ জানুয়ারি। এ আবেদনপ্রক্রিয়া চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্য তথ্য ও শর্তাবলি এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ngi.teletalk.com.bd পাওয়া যাবে।

আবেদনকারীর বয়স ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর হতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য হবেন না।

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

কম্বোডিয়ায় জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি; গ্রেপ্তার ২

পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি

চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘ

আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর তাগিদ

ভোরেই আঘাত হানবে ‘অর্ণব’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী

আইজিপির বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের