হোম > জাতীয়

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের মানচিত্র 'কল্পনাপ্রসূত'

প্রধান উপদেষ্টার কার্যালয়ের দাবি

আতিকুর রহমান নগরী

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের ফ্যাক্ট চেক করে প্রতিবেদনটির দাবিকে ‘সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত’ মঙ্গলবার আখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বাংলাদেশ সফররত পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাথে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি ছবি ঘিরে ভারতীয় গণমাধ্যমগুলোতে নানা আলোচনা দেখা যাচ্ছে।

সাক্ষাতের সময়ের অধ্যাপক ইউনূস পাকস্তানি জেনারেল সাহির শামশাদ মির্জার হাতে একটি স্মারক তুলে দিচ্ছেন, যাতে একটি মানচিত্র দেখা যাচ্ছে - আর সে মানচিত্রে 'ভারতীয় ভূখণ্ডের একটি অংশকে বাংলাদেশের মধ্যে অর্ন্তভুক্ত করে দেখানো হচ্ছে' বলে দাবি করা হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে।

গত দুই দিনে ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশের পর মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এতে ভারতীয় গণমাধ্যমের দাবিকে 'সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত' বলে বর্ণনা করা হয়েছে।

একই সাথে বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকাসহ সারাদেশের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্রের একটি সংকলন 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছেন।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের