হোম > জাতীয়

সাংবাদিক বিভুরঞ্জনের আত্মহত্যার পেছনে যে কারণ

পিনাকীর দাবি

আতিকুর রহমান নগরী

বিভুরঞ্জন সরকার ও পিনাকী ভট্টাচার্য

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলোচিত লেখক, গবেষক ও জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

শুক্রবার দেওয়া পোস্টে তিনি সাংবাদিক বিভুরঞ্জনের আত্মহত্যার পেছনের কারণ উল্লেখ করেছেন। আমার দেশের পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

“সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার সুইসাইড করেছেন। আমি বিভুদার আত্মার চিরশান্তি কামনা করি। পরিবারের প্রতি শোক জানাই।

আমাদের ছাত্রজীবনের বিভুদা-সিপিবির বিভুদা। তিনি প্রথমে আত্মসমর্পণ করেছিলেন আওয়ামী লীগ ভারতের ন্যারেটিভের কাছে আনন্দচিত্তেই। অবাক হইনি। এটাই হিন্দু সম্প্রদায় থেকে আসা সিপিবি নেতাকর্মীদের স্বাভাবিক নিয়তি। হাসিনা আমলে তিনি মনে করতেন বাংলাদেশে ভারতের এই তালুকদারি অনন্তকাল ধরে চলবে। উনার সেই খোয়াব তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে বর্ষা বিপ্লবে। বিভুদা এটা বুঝেছিলেন সেই হারানো রাজত্ব আর ফিরবে না। এই হতাশাই তাকে আত্মহননের পথে চালিত করেছে।

তিনি তার শেষ লেখা লিখে সেটা বিডিনিউজকে মেইল করে বাসা থেকে চলে যান। মোবাইলটাও রেখে যান, যেন তাকে ট্রেস করা না যায়। তারপরে মেঘনায় ঝাপ দেন।

খোলা চিঠি’ শিরোনামে শেষ লেখায় নিজের ও ছেলের অসুস্থতা, মেডিকেল পাস সরকারি কর্মকর্তা মেয়ের উচ্চতর পরীক্ষায় ‘ফেল করা’, বুয়েটে থেকে পাস করা ছেলের ‘চাকরি না হওয়া’ এবং নিজের আর্থিক দৈন্য নিয়ে হতাশার কথা লিখে গেছেন বিভুদা। বিভুদা যাদের উদ্বাহু সার্ভিস দিয়েছেন তারা কেউ বিভুদার সাহায্যে এগিয়ে আসেননি। আসবেও না। ওরা কোলকাতায় হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন, মৌজ মাস্তি করছেন।

এটা নিয়ে ইন্ডিয়ান গোদি মিডিয়া হাউকাউ শুরু করবে, চিৎকার করে আকাশ বিদীর্ণ করবে, সঙ্খ্যালঘু হিন্দু সাংবাদিককে গুম করে মেরে ফেলেছে ইউনুস সরকার। আশা করি বিভুদার পরিবার এই ক্যাম্পেইনে গলা মেলাবেন না।

আমরা এইজন্যই ট্রুথ এন্ড রিকন্সলিয়েশনের কথা বলি। নয়তো এইভাবেই সব বাকশালিই হতাশার সাগরে ডুববেন। আপনাদের নিয়তি এটাই।

আপা আর ফিরবে না, ভারতের তালুকদারিও ফিরবে না। কাউকেই ফিরতে দেয়া হবে না। কারণ বিপ্লব এখনো জিন্দা আছে।”

স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

কম্বোডিয়ায় জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি; গ্রেপ্তার ২

পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি

চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘ

আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর তাগিদ

ভোরেই আঘাত হানবে ‘অর্ণব’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী