হোম > জাতীয়

বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই আ.লীগের: পার্থ

সংসদ অধিবেশন

সংসদ রিপোর্টার

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেছেন, অনেকে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে। জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। এ বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আন্দালিভ রহমান।

আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ সেক্টরে লাগামহীন দুর্নীতি ও চুরি হয়েছিল। আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করা হয়েছিল।

তিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচারের কথা গত ১৭ বছরে তরুণ সমাজের কাছে কানেক্ট করা যায়নি বলেই এখন তারা ৩৬ জুলাইয়ের কথা বলে বলেও উল্লেখ করেন পার্থ। এটা তাদের ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি। পার্থ বলেন, আমরা তরুণ প্রজন্মের সঙ্গে কানেক্ট করতে পারি না। কানেক্ট করতে পারলে তারা উপলব্ধি করতে পারত আমরা গত ১৭ বছরে কত ছোট ৩৬ জুলাই করেছিলাম।

খালেদা জিয়ার বিচারের রায় গণভবনের বারান্দায় লেখা হয়েছিল বলে দাবি করেন পার্থ। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর রায়ও হয়তো গণভবনের কোন করিডর থেকে লেখা হয়েছিল। বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছিল। তিতাসে নাকি কেজি ধরে টাকা খেত। ওয়াসার এমডিকে সরানোর জন্য হাইকোর্টে রিট করা হয়েছিল। বিসিএস পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের পেছনে জাতির জনক লেখা না হলে পরীক্ষায় পাশ করা হয় নাই।

গণমাধ্যমের মালিকেরা রাতে ঘুমাতে পারত না বলে দাবি করে আন্দালিভ রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা স্ট্যাটাস লিখে ১০ বার ডিলিট করতাম। এই বুঝি আইসিটি অ্যাক্টে আমাদের ধরলো কিনা?

বড় বড় ব্যবসায়ীদের বিষেয়ে তিনি বলেন, আমরা এও শুনেছি তারা মা, আম্মু বলে সম্বোধন করেছে। কবিতা বলেছে তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়।

বিরোধী দলের উদ্দেশে পার্থ বলেন, বিরোধী দলীয় নেতা এখানে বসে এত সুন্দর কথা বলেন। অর্ধেকতো (সরকারী দলের সংসদ সদস্য) ওনার ভক্ত হয়ে গেছে। উনি এত সুন্দর করে বলেন, কেন না, আসুন না, কেন আমরা এটা করতে পারি না।

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ

ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি

আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের

তুম হামসে মোহাব্বত করো, হাম বেওফাই করেঙ্গে নেহি: সংসদে পার্থ

সচিবালয়ে দর্শনার্থীদের পাস নিয়ে নতুন নির্দেশনা

ডিজিটাল আইনগুলো মত প্রকাশে এখনো ঝুঁকিপূর্ণ

বঙ্গোপসাগর উত্তাল, কালবৈশাখী ঝড় ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস

সবাই আমাকে ভালোবেসে কচলায়: সংসদে বিরোধীদলীয় নেতা

ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটি মিলবে যেভাবে