হোম > জাতীয়

সরকারের সংস্কার কার্যক্রমে ইইউর সমর্থন

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি সংস্কার কার্যক্রমের প্রতি অব্যাহত সমর্থনের কথা ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার বিকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজের সাথে বৈঠকে এ কথা বলেন সংস্থাটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এ সময় আসন্ন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকারের গৃহীত কার্যক্রমের প্রতি ইইউ’র পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এ নির্বাচন মনিটরিং করতে ইইউ’র বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর প্রক্রিয়ায় একটি টিম ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশ ও ইইউ’র সম্পর্ক আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের গণভোট ও গণতান্ত্রিক উত্তরণে ইইউ’র সমর্থনের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি আসন্ন গণভোটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন ড. আলী রীয়াজ।

হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী