হোম > জাতীয়

২০২১ পরিবারের মাঝে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের গোশত বিতরণ

আমার দেশ অনলাইন

পবিত্র ঈদুল আজাহায় ২ হাজার ২১ অসহায় পরিবারের মাঝে কোরবানি গোশত বিতরণ করেছে মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন’। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে সংগঠনের পক্ষ থেকে এ বিশেষ উদ্যোগ নেয়া হয়।

রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারো কাছে না চাইতে পারা প্রত্যন্ত অঞ্চলের এমন ২০২১টি অসহায় পরিবারের মাঝে কোরবানি গোশত বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৮টি গরু, ১০টি খাসি ও ফাউন্ডেশনের অনুরাগীদের কাছ থেকে পাওয়া ৭ শতাধিক গোশত সিরাজগঞ্জ যমুনারচর, যশোর জেলার মনিরামপুর, কক্সবাজার উখিয়া, চট্টগ্রামের সাতকানিয়া, রংপুর, ও ঢাকায় বিভিন্ন এতিমখানা, ও সাধারণ মানুষের মাঝে ঈদের ৩ দিন ধরে ধারাবাহিকভাবে প্রদান করা হয়।

সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয়, ফাউন্ডেশনের চেয়ারম্যানের তত্ত্বাবধানে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং নিবেদিতপ্রাণ সেচ্ছাসেবীদের মাধ্যমে এ কাজগুলো সম্পন্ন করা হয়েছে। এই মহৎ কাজে অংশ নেওয়া সবার আন্তরিকতা কামনা করে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়েছিলেন জিয়াউর রহমান

ভিসা নিয়ে অভিবাসনে ইচ্ছুকদের সুখবর দিল মার্কিন দূতাবাস

৭৭ দিনে হাম ও উপসর্গে ৫৮৫ শিশুর মৃত্যু

ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৩

বক্তব্য প্রত্যাহারের পরও প্রতিমন্ত্রীকে নিয়ে বিতর্ক তুঙ্গে

সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় আদ-দ্বীনের দুঃখ প্রকাশ

দেশে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি নির্মূল করবে সরকার

বায়ুদূষণে এবার শীর্ষদশে ঢাকা

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ