হোম > জাতীয়

ভোট দিলেন ৯৭ বছরের বৃদ্ধ আবু বক্কর

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

শুরু হয়েছে বহুল কাঙ্খিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। ঢাকা-৪ আসনে ভোট দিয়েছেন ৯৭ বছরের বৃদ্ধ মো. আবু বক্কর সিদ্দিক। বৃহস্পতিবার সকালে ৮টার দিকে দনিয়ার এ.কে. উচ্চ বিদ্যালয় ১০০ নং কেন্দ্রে তিনি ভোট দেন।

আবু বক্কর বলেন, আমি গত কয়েক বছর ভোট দিয়েছি। এবছর ভোটের সিস্টেম অনেক ভালো। পরিবেশ অনেক সুন্দর।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহ আলম আমার দেশকে বলেন, এ কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ২২২ জন। সবাই পুরুষ। সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট পড়ছে। উপস্থিতি মোটামুটি ভালো।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ঢাকা-৪ আসন (কদমতলী ও শ্যামপুর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১ এই নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত।

মোট ভোট কেন্দ্র ১১৫, মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ১ লাখ ৭ হাজার ৯২৯টি বেশি ভোট। এবার ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৮৬ হাজার ৪৬৭ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ৩৪ জন। আর তৃতীয় লিঙ্গের ৫ জন।

এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তানভীর আহমেদ রবিন ও বাংলাদেশ জামায়েত ইসলামের সৈয়দ জয়নুল আবেদীন সহ মোট ৮ জন।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

জুলাইয়ে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৬১৫ জন

ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিকের বাড়িতে ফ্যাসিস্ট লীগের হামলা-অগ্নিসংযোগ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩০

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করতে চান টিউলিপ সিদ্দিক

‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

লালমনিরহাটে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী