হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

আমার দেশ অনলাইন

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তার বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় থানা থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দেওয়া নির্দেশনার একটি অডিও ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া ওই অডিওতে দেখা যায়, ১৫ নভেম্বর একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে আ ক ম মোজাম্মেল হক এবং দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন।

অডিও রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দিতে হবে। এ সময় তিনি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার নির্দেশনাও দেন। এ ছাড়া বৈঠকে ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গালাগাল করতে শোনা যায়।

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে মুজিব-হাসিনার ছবি টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

হাসিনা ‘লেডি কিলার’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে: মামুনুল হক

টাঙ্গাইলে নানা আয়োজনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এমপির মোটরসাইকেল র‍্যালি

পুলিশ ফাঁড়ির গেটসহ ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় অবরোধ থেকে সরলেন শ্রমিকেরা, অর্ধশতাধিক কারখানায় ছুটি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কর্মস্থলে ফিরলেন পোশাকশ্রমিকেরা