হোম > জাতীয়

রেলের টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট, কারা পাবেন জানালেন রেলমন্ত্রী

আমার দেশ অনলাইন

৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা দূরপাল্লার রেলে ভ্রমণের ক্ষেত্রে টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট বা মূল্যছাড় সুবিধা পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

এক্ষেত্রে 'যথাযথ আইডি কার্ড' বা পরিচয়পত্র দেখিয়ে তারা এই সুবিধা নিতে পারবেন বলে জানান তিনি।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী।

"যেহেতু ঈদের অল্প দিন বাকি, আমরা ঈদের আগেই চেষ্টা করছি। সম্ভব হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু আগামী কোরবানির ঈদের আগে নিশ্চয়ই এটি নিশ্চিত হবে এবং টিকিটের ২৫ পার্সেন্ট ডিসকাউন্টে চলতে পারবে," বলেন রবিউল আলম।

তিনি আরও বলেন, "আপনি আইডি কার্ড দেখালে ৬৫ বছরের বেশি বয়স হলেই আপনাকে ২৫ শতাংশ ডিসকাউন্ট করতে হবে। স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে এবং যারা ডিজেবল পিপল আছেন, তাদের ক্ষেত্রেও যেটা হবে, তাদেরও একটি কার্ড আছে। সেটা প্রদর্শন করলেই তারা সেই ডিসকাউন্টের সুবিধা পাবেন।"

এক দিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে: মন্ত্রী

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলার বাড়াতে চায় বাংলাদেশ

নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: ডিবি প্রধান

তুরস্কে কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন সাত বাংলাদেশি নারী

মসজিদের বিদ্যুৎ নীতিমালা ও সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির

আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশে হাইব্রিড গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

মাদক বিক্রেতাদের হাতেনাতে ধরলেন ইশরাক, গুঁড়িয়ে দিলেন আস্তানা

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেডের দাবি পূরণে চেষ্টা করব: ডোনার