হোম > জাতীয়

ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার

মরণব্যাধি বোনম্যারো ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমনের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রুপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমনের বাড়িতে সাক্ষাৎ করতে যায়।

এসময় তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং চিকিৎসায় সহায়তাও করেন।

এ সময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ, গত ৮ ফেব্রুয়ারি ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমন পল্লবীতে নির্বাচনি পথ সভায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে তার চিকিৎসার বিষয়ে আবেদন করেছিলেন, এর প্রেক্ষিতে আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল চিকিৎসা সহায়তা প্রদান করলো। সুমনের চিকিৎসায় চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।

রাষ্ট্রপতি সংসদকে অপবিত্র করেছে: জুলাই ঐক্য

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুবার্ষিকী আজ

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন ১৪ মার্চ

তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়

বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবার মৃত্যু

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

জাতিসংঘের অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশকে তুরস্কের সমর্থন

যেকোনো ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া সরকারের কাজ: তথ্যমন্ত্রী