হোম > জাতীয়

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি

আতিকুর রহমান নগরী

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট।

শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে এ চিঠি দেয়া হয়েছে।

জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতি ও মামলাটির সংবেদনশীলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আইনশৃঙ্খলার অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। যার কারণে সোমবার (১৭ নভেম্বর) পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করতে চিঠি দেয়া হয়েছে।

এর আগে এ মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সেনা মোতায়েন করতে চিঠি দেয়া হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। সেই অনুযায়ী সেনাও মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর)।

ভারতীয় নাগরিককে জিএম পদে নিয়োগের পাঁয়তারা

নির্বাচনি বাজেটে সন্তুষ্ট নয় পুলিশ, ভাঙা গাড়ি নিয়ে শঙ্কা

নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩ নম্বরে

নির্বাচনের পর কবে দায়িত্ব হস্তান্তর, জানাল সরকার

ফেসবুক-ইউটিউবে নির্বাচনি প্রচারে ইসির জরুরি নির্দেশ

২১ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

আড়াইহাজারের বেশি মুসলিম ও বাংলা ভাষীকে বাংলাদেশে পুশইন

গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ক্যারাভ্যান প্রচার অনুমোদন

চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা

সরকারি ৬ কোটি টাকা আত্মসাৎ নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত