হোম > জাতীয়

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ

আমার দেশ অনলাইন

প্রায় দেড় বছর টানাপোড়েনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে পুরোদমে ভিসা পরিষেবা পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে ভারত ও বাংলাদেশ।

শনিবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সব শ্রেণির ভারতীয় নাগরিকদের জন্য ভিসা চালু করেছে। পাশাপাশি ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে।

এতে আরো বলা হয়, গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন। এ সময় উত্থাপিত প্রস্তাবগুলোতে তিনি দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করায় প্রাধান্য দেন। ভারতে থাকা বাংলাদেশের সব ভিসা কেন্দ্র এখন খোলা আছে। তবে ঢাকা ভিসা ইস্যুতে দিল্লিকে দ্রুত একই ধরনের পাল্টা ব্যবস্থা নিতে বলেছে।

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গত বছরের ডিসেম্বরে আমাদের কয়েকটি কেন্দ্রে ভিসা কার্যক্রম স্থগিত করতে হলেও ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়।

বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী সংবাদমাধ্যমটি জানায়, প্রায় ২০ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর গত দুই মাসে ভারতীয় নাগরিকদের ১৩ হাজারের বেশি ভিসা দেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে ব্যবসায়িক, পর্যটন, চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সীমান্ত পার হতে ইচ্ছুক ব্যক্তিরা।

ভারতে আগত বিদেশি পর্যটকদের ২০ শতাংশেরও বেশি আসে বাংলাদেশ থেকে। ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ২১ লাখ ২০ হাজার পর্যটক ভারতে এসেছিলেন। কিন্তু ২০২৪ সালে এই সংখ্যা কমে ১৭ লাখ ৫০ হাজারে নেমে আসে।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এরপর বিএনপি ক্ষমতায় আসার পর দিল্লি-ঢাকা সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা শুরু হয়।

জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে আসছে জাতীয় রোডম্যাপ

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ওষুধের দাম যেন ধনী-গরিব সবার নাগালে থাকে: ইউজিসি চেয়ারম্যান

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

‘ভারতে ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ করা আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়’

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যুব উন্নয়নের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর