হোম > জাতীয়

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকার নবাবগঞ্জের সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) মোহাম্মদ সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইনের এটিইও মো. মাহফুজ মিয়া। নবনির্বাচিত এ কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

শনিবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনীর চৌধুরী অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় তিন শতাধিক সহকর্মী অংশগ্রহণ করেন। সংগঠনের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া যৌথ বিবৃতিতে সংগঠনের সব সদস্য, ব্যাচ প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, আগামী দিনে সংগঠনের সদস্যদের কল্যাণ, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং প্রধানমন্ত্রীর প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে জামায়াতের সমর্থন, জলবায়ু তহবিলের দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিতের দাবি

সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ নিয়ে শঙ্কা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবি

জলবায়ু অর্থায়নে শিশুদের অগ্রাধিকার, পৃথক তহবিলের আহ্বান

কর্মক্ষেত্রে বাড়বে ডে-কেয়ার সেন্টার, যুগোপযোগী হচ্ছে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন: সমাজকল্যাণমন্ত্রী

ময়লা-আবর্জনা পরিষ্কার না রাখলে বাতিল হতে পারে সরকারি কোয়ার্টারের বরাদ্দ

শাহজালাল বিমানবন্দরে ১৯২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর দায়িত্ব পালনের দাবি

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হচ্ছে ১৬ ডিসেম্বর