হোম > জাতীয়

গুলিবিদ্ধ ‘গলাকাটা রাজু’, পুলিশি পাহারায় ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার

খুলনায় ডাকাতদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ এক শীর্ষ ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে রাজু জামান ওরফে ‘গলাকাটা রাজু’ (৩৪) নামে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (৪ মে) দুপুরে খুলনা জেলার লবণচড়া থানা এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে রাজু জামান গুরুতর আহত হন। তার পেটে গুলি লাগে।

ঘটনার পরপরই চানমারী থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় পরদিন মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রাজু খুলনার লবণচড়া এলাকার বাসিন্দা এবং মৃত ইউনুছ শেখের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘গলাকাটা রাজু’ নামে পরিচিত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে সকালে হাসপাতালে আনা হয়। বর্তমানে চিকিৎসকেরা তাকে অপারেশনে নিয়েছেন এবং সার্বক্ষণিক পুলিশ পাহারায় রাখা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনায় সংঘটিত এই গোলাগুলির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

৫ দিনের মধ্যে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ২৩৬ নারী ও কন্যাশিশু

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

ঢাকার ৪ বারে অভিযান

বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে

নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী

তৃণমূলে প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা সর্বাধিক গুরুত্বপূর্ণ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী