হোম > জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন

হামের প্রকোপ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭৪৫ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০ জনে।

এ ছাড়া, একই সময়ে সারাদেশে আরও ৭৯৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্য দিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ২৭০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।

এমএমআর

ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

শিশুদের অনলাইন ঝুঁকি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবিরের ইন্তেকাল

আবাসিক এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ

পাঁচ বছরে ২ কোটি মানুষকে চক্ষুসেবা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশুর অধিকার রক্ষায় সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

৪৯তম বিশেষ বিসিএসে ৬৫১ জনের নিয়োগ, যোগদান ১২ অক্টোবর

বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: আইনমন্ত্রী

বন্দর ব্যবস্থাপনা ও বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক