হোম > জাতীয়

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে

আইসিটি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

দেশে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার ডিজিটাল অবকাঠামোকে আরো শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

রোববার রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটর গ্রামীণফোনের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেহান আসিফ আসাদ বলেন, শহর ও গ্রামে মানসম্মত নেটওয়ার্ক সংযোগ সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়বে। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং জনগণের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সেবা সহজলভ্য হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. এমদাদ উল বারী বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার দেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে এবং সবার জন্য ডিজিটাল সেবার সমান সুযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, নতুন এই স্পেকট্রাম ফোরজি নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উচ্চগতির ডেটা সেবা, কম ল্যাটেন্সি এবং ভবিষ্যৎ প্রযুক্তি—যেমন ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইন্টারনেট অব থিংস (আইওটি)—ব্যবহারের প্রস্তুতিকে আরও এগিয়ে নেবে।

তিনি বলেন, ৭০০ মেগাহার্টজ ব্যান্ড চালুর ফলে গ্রাহকরা আরও উন্নত মানের মোবাইল ইন্টারনেট সেবা পাবেন এবং দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হবে।

বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার

মন্ত্রণালয়ের নজরদারিতে আসছে এসিল্যান্ড-তহশিলদাররা

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত