হোম > জাতীয়

যাত্রাবাড়ী ফাঁড়িতে পুলিশ সদস্যের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই রাসেল সর্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে ফাঁড়ির ওয়াশরুমে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। আইনি প্রক্রিয়া শেষে শফিকুল ইসলাের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মৃত মন্নান মল্লিকের ছেলে। তিনি ফাঁড়ির ব্র্যাকে থাকতেন।

এসআই রাসেল সর্দার বলেন, ভোররাত ৩টা ২৫ মিনিটের দিকে তার বাসায় মোবাইল ফোনে মেসেজ পাঠিয়েছিলেন শফিকুল। তিনি দীর্ঘদিন যাবৎ ঘুমাতে পারেননি। মেয়ের কাছে মেসেজ দিয়েছেন, তোর জন্য কিছু করে যেতে পারিনি। তিনি ২০১৩ সালে চাকরিতে যোগদান করেন।

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত