হোম > জাতীয়

জাতিসংঘ সম্মেলন রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে বড় সুযোগ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

স্টাফ রিপোর্টার

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ফাইল ছবি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে একটি বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলন আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে তিনি একটি ‘বড় সুযোগ’ হিসেবে উল্লেখ করেছেন, যা রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই ও প্রকৃত সমাধান খুঁজে পেতে সহায়তা করবে।

এই সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হবে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সংলাপ। রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বিষয়টি কূটনীতিকদের সামনে তুলে ধরেন তিনি।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৫০টি দেশ ও জোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খলিলুর রহমান বলেন, ‘এই সম্মেলন শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের জন্যও একটি বড় সুযোগ। এতে রোহিঙ্গাদের কণ্ঠস্বর, আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগের নেতাকর্মীদের টাকার বিনিময় আশ্রয় দিচ্ছেন’

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির সাময়িক বরখাস্ত

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলি-পদায়নে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: গণপূর্তমন্ত্রী

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, সতর্ক থাকার আহ্বান

মধ্যরাত থেকে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’

দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে: চিফ হুইপ

পুলিশের উচ্চপদস্থ ৮ কর্মকর্তা স্থায়ীভাবে বরখাস্ত