হোম > জাতীয়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট। তবে স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিস্তারিত জানতে https://ow.ly/CuZa50YoYiW -লিংকে ভিজিট করতে বলা হয়েছে।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং তারা যেন আমেরিকানদের ওপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়। স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে সব স্ক্রিনিং এবং যাচাইকরণ নীতিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। এর উদ্দেশ্য হলো— উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ করতে না পারে বা তারা যেন রাষ্ট্রীয় বোঝা হয়ে না ওঠে, তা নিশ্চিত করা।

২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট নিম্নোক্ত দেশগুলোর নাগরিকদের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে— আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি।

এছাড়া গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, রিপাবলিক অব দ্য কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন তালিকায় রয়েছে।

এম এ

বাঙালি মুসলমানদের পুশব্যাক নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক এমপি হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর