হোম > জাতীয়

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩৯

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৯ জন।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩৩৯ জনের শরীরে সন্দেহজনক বা নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

এর আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে ১ হাজার ৩১০ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

এআরবি

প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বেগবান করার আশাবাদ বাংলাদেশ-চীনের

‘মানুষ লাথি মেরে যাদের বের করে দেয়, তাদের ফেরার চান্স খুব কম’

ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক

সাংবাদিক ফারুকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দুই মামলায় ক্র্যাবের নিন্দা

বিরোধী দলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার

২২ অক্টোবরও সরকারি ছুটি, দুর্গাপূজায় মোট ছুটি কত দিন

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে ‘দূরদর্শী ও দিকনির্দেশনামূলক’ বললেন রাষ্ট্রপতি

কিশোর গ্যাংয়ের পেছনের প্রভাবশালীদের উদ্ঘাটন করার নির্দেশ

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের