হোম > জাতীয়

জাপানে ‘ডিউটি ফ্রি’ সুবিধা পাবে বাংলাদেশের তৈরি পোশাক: প্রেস সচিব

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

স্বাক্ষরিত হয়েছে ‘বাংলাদেশ-জাপান ইকোনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’। এই চুক্তির ফলে জাপানে শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ পাবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এছাড়াও ৭ হাজারের বেশি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ পাবে বলে জান ইয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

তিনি জানান, বাংলাদেশ-জাপান ইকোনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট একটু যুগান্তকারী চুক্তি। এই চুক্তির ফলে বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের শুল্কমুক্ত বাণিজ্যের সম্ভাবনা তৈরি হবে। সামনে আমাদের ট্রেডের জন্য একটা বড় দুয়ার উন্মোচিত হবে।

তিনি বলেন, এলডিসি হিসেবে এই প্রথম বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির সাথে চুক্তি করছে। এর ফলে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ টি পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিক 'ডিউটি ফ্রি' বাণিজ্যের সুবিধা পাবে। আর জাপান তার ১ হাজার ৩৯ টি পণ্যে বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত এক্সেস পাবে।

তিনি জানান, সবচেয়ে বড় সুবিধা হলো এই চুক্তির ফলে বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি খাত আরএমজি (রেডিমেট গার্মেন্টস) জাপানের বাজারে ‘ডিউটি ফ্রি’ এক্সেস থাকবে।

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিআরটিএ তুরাগ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্য আটক

হামের উপসর্গে আরো ৬ শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ১২৩১

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে যুক্ত হলেন তিন আলেম

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে

যুক্তরাষ্ট্র-ইউরোপের চেয়ে অর্ধেকেরও কম খরচে মিলছে চীনের জে-১০সিই যুদ্ধবিমান

‘ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার’

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সাক্ষাৎ