হোম > জাতীয়

আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন সাজ্জাদুর রহমান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাজ্জাদুর রহমান। এর আগে তিনি ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শুরু করেছেন সাজ্জাদুর রহমান। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বদলি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপ-সচিব (প্রশাসন-১) এ. এফ. এম গোলজার রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয়ের মন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. সাজ্জাদুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। নতুন আদেশে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এ নিয়োগ ও বদলি করা হয়েছে ।

গত মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ১৮ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন মো. আসাদুজ্জামান।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির