হোম > জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়ে যা জানালেন নিরাপত্তা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সম্প্রতি সামাজিক মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে বিষয়টি বেশ আলোচনায় ছিল যে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন। তবে এটিকে গুজব বলে মন্তব্য করেছেন ড. খলিলুর রহমান। তি‌নি বলেছেন, এটা গুজব।

সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পরে চলে যাওয়ার সময় সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তি‌নি।

খলিলুর রহমান ব‌লেন, ‘‘আমার স্বরাষ্ট্র উপ‌দেষ্টা হওয়ার বিষয়‌টি গুজব।’’

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপ‌দেষ্টার প‌রিবর্ত‌নের আলোচনার ম‌ধ্যে গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকস চৌধুরী পদত্যাগ করেছেন।

জুমার খুতবায় সমাজের নানা অপকর্মের বিরুদ্ধে বক্তব্য রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

সংবিধান সংশোধন কমিটির বিশেষ বৈঠক শুরু

মাদরাসায় বলাৎকার-ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আলেম সমাজকে

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকা দামের ফ্ল্যাট জব্দ

ছুটির দিনে সড়কে ঝরল ১২ প্রাণ

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কি কোনো প্রভাব পড়বে

সৌদিতে হামলায় দুই বাংলাদেশি আহত, নিন্দা ঢাকার

বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময়