হোম > জাতীয়

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা

স্টাফ রিপোর্টার

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাসিন্দা।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করে। আকাশে থাকা অবস্থায় ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি মাস্কাটে ডাইভার্ট করা হয়।

পরে বিমানটি ওমানের মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অসুস্থ যাত্রীকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মৃত যাত্রীকে মাস্কাটে রেখে বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ফ্লাইটে ছানোয়ারা বেগমের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।

বিজি-১৩৬ ফ্লাইটটি বুধবার দুপুর আনুমানিক ২টা ৪৭ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

প্রসঙ্গত, বিজি-১৩৬ ফ্লাইটটির বুধবার বেলা ১১টায় সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

হাম উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু

আমরা চাই, বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে এবং সমাধানের পথ বের করবে

জলবায়ু ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে তৈরি হচ্ছে জাতীয় কাঠামো

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

৬ মাসের সব ঘটনায় অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

আগামীকাল শুরু হচ্ছে তৃতীয় অধিবেশন

ভাঙা রাস্তায় রিকশায় ঝাঁকুনির জেরে চালককে খুন