হোম > জাতীয়

ক্যানসার চিকিৎসায় আরও ৬টি লিনাক মেশিন কিনছে সরকার

স্টাফ রিপোর্টার

দেশে ক্যানসার রোগের চিকিৎসায় বর্তমান সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ছয়টি লিনাক মেশিন কিনছে সরকার। আগামী কয়েক মাসের মধ্যে এসব মেশিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যানসার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন সভাপতিত্ব করেন।

স্বাস্থ্য বলেন, ‘আমাদের দেশে স্তন ক্যানসারসহ বিভিন্ন ক্যানসারের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ক্যানসার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন করা থেকে শুরু করে আমাদেরকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।’

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান জানিয়ে নূরজাহান বেগম বলেন, ‘আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে করে আমরা ৬৪ জেলায় ক্যানসার সচেতনতার বিষয়টি পৌঁছে দিতে পারি। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যানসার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে।’

স্তন ক্যানসার চিকিৎসায় যুগোপযোগী ব্যবস্থা নেওয়ায় ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ‘স্তন ক্যানসার ধরা পড়লে শতভাগ নিরাময় সম্ভব। এজন্য আমাদেরকে লজ্জা বা ভয় না পেয়ে যথাসময়ে স্ক্রিনিং করতে হবে। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে দেখা গেছে ৩০ বছরের নিচেও অনেকের স্তন ক্যানসার হতে পারে। তাই বয়সের দিকে না তাকিয়ে, কোন ধরনের উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।’

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়-অমানুষদের জায়গা, এটা একটা সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফের বাবা

পুকুর ও খেলার মাঠ ফিরিয়ে বাসযোগ্য শহর গড়ার আহ্বান আইপিডির

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুরহস্য, যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

শনিবার ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরো ১ লাখ এতিম-দুস্থ শিশুকে সহায়তা দেবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

তৃণমূল পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারী চালকদের প্রশিক্ষণ দেবে বিআরটিসি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির কারণ খুঁজতে তদন্ত কমিটি