হোম > জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিটে যুক্ত হচ্ছে জাতিসংঘের রিপোর্ট

স্টাফ রিপোর্টার

জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চার্জশিট প্রায় চূড়ান্ত। আগামী এপ্রিল মাসের মধ্যেই জমা দেওয়া হবে।

মঙ্গলবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যা মামলা খুবই জটিল বিষয়। তাই সব কিছুতে সতর্ক থাকতে হচ্ছে। আগামী মাসের মধ্যেই আমরা এসব প্রতিবেদন জমা দিব। জাতিসংঘের প্রতিবেদনটি আমাদের তদন্তের কাজে সহায়তা হবে এবং যুক্ত হবে।

চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিলের মধ্যে এ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আমরা চেষ্টা করছি তার আগেই তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করবো ইনশাআল্লাহ।

এদিকে সকাল ১০টায় জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৬ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

তারা হলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

অন্য দিকে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিত এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এমএস

কাঁদছেন প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

সংবিধান সংশোধনে ফের গণভোট হবে

আগামী গ্রীষ্ম পর্যন্ত বিশ্বজুড়ে তীব্র গ্যাস সংকট থাকতে পারে: আইজিইউ

আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ

দখল, চাঁদাবাজি ও সহিংসতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যকেন্দ্র ও স্টুডিওতে তাণ্ডবের ঘটনায় এইচআরএসএসের নিন্দা

স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না মামলা হয়েছে, কতটা বিচ্ছিন্ন তিনি: সালমান মুক্তাদির

জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট