হোম > জাতীয়

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।

সোমবার দুপুরে সচিবালয়ে সফররত জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ সহযোগিতা চান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এত বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর এদেশে দীর্ঘমেউদি অবস্থান পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতির জন্যও এটি একটি বড় অন্তরায়।

বৈঠকে বিশেষ দূত রোহিঙ্গাদের দীর্ঘ দিন ধরে আশ্রয় ও আতিথেয়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে, তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের এই মানবিক অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ সময় জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন। এ ছাড়া প্রতিনিধিদলে সিনিয়র পলিটিক্যাল অফিসার ডানকান কেইথ উইলসন ও পাবলিক ইনফরমেশন অফিসার প্নু পেই দেট চায়েল উপস্থিত ছিলেন।

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: ইসি মাছউদ

দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রেরণা: এলজিআরডি মন্ত্রী

পরিচ্ছন্নতাকর্মীদের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

কিশোর গ্যাং দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি

বাংলাদেশ-জাপান কর্মসংস্থান চুক্তি সই, আগামী এপ্রিলে কর্মী নিয়োগ শুরু

৮ মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিদায়

এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির তথ্য চেয়ে দূতাবাসের চিঠি

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের মামলায় শুটার লেলিন গ্রেপ্তার

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় তথ্য বিনিময়ে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী