হোম > জাতীয়

কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক রোববার

স্টাফ রিপোর্টার

দেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে কমিশনের অবস্থান ব্যাখ্যা করার জন্য মূলত এ বৈঠকটি আহ্বান করা হয়েছে।

আগামী রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওয়েস্টিনে নির্বাচন ইস্যুতে গুরুত্বপূর্ণ এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। কমিশনের দায়িত্বশীল সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার রাতে একজন নির্বাচন কমিশনার এ তথ্যটি নিশ্চিত করেন। আমার দেশকে ওই কমিশনার বলেন, আগামী সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে এ বৈঠক হবে।

তিনি আরো বলেন, সেখানে বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধি অংশ নেবেন। সেখানে আসন্ন সংসদ নির্বাচন ঘিরে কমিশনের প্রস্তুতি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হবে। সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে যুবদলের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

সরকারের আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশনা প্রতিরক্ষা উপদেষ্টার

হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

বিশেষ বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের

অফিসারদের মনোভাব পরিবর্তন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সীমান্তে নিরাপত্তায় বিজিবির পাশে আনসার বাহিনী

দ্রুতই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

চীন সফর পরবর্তী ডাকসু ও চীনা দূতাবাসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত