হোম > জাতীয়

প্রথম অটোমেশনে স্বাস্থ্যের উপজেলা পর্যায়ের ৯৫ জন চিকিৎসক বদলি

জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ছবি: ভিডিও থেকে নেওয়া

অটোমেশন পদ্ধতিতে দেশের উপজেলা পর্যায়ে ৯৫ জন চিকিৎসককে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। একই সঙ্গে তিনি এই অটোমেশন বদলি কার্যক্রমের উদ্বোধন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় একে একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছে। মন্ত্রী জানান, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখানে কোনো ধরনের দলীয় বিবেচনা বা তদবির আমলে নেওয়া হয়নি।

বদলি হওয়া চিকিৎসকেরা তাদের নিজ নিজ কর্মস্থল বা উপজেলার হাসপাতালে দায়িত্ব পালন করবেন।

সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী

দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান জোরদার

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, ৪ কেজি কুশ উদ্ধার

দুর্গাপূজায় নিরাপত্তায় থাকবে ২ লাখ আনসার-ভিডিপি

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেটে সুপারিশপ্রাপ্ত ১৭০২ জন

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

শিক্ষাসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা