হোম > জাতীয়

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের একটি সংসদীয় প্রতিনিধিদল।

রোববার ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি, চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে যুক্তরাজ্যের সংসদ সদস্য মনিকা হার্ডিং, সংসদ সদস্য অ্যালান গাম্মেল এবং সংসদ সদস্য আরটি ডেভিড মুন্ডেল প্রমুখ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন দেশে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি এবং এসব রোগ মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। একইসঙ্গে দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

বৈঠকে মন্ত্রী জানান, চলতি বছর দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

ডাক বিভাগে ৭ হাজার শূন্য পদ, চলতি বছর নিয়োগ হবে ২ হাজার

ডিসেম্বর চালু হচ্ছে ‘এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’: শ্রমমন্ত্রী

ফুলব্রাইট স্কলারশিপ বাড়াতে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহ্‌দী আমিনের বৈঠক

বাবার ১৭ ফ্ল্যাট, অথচ ৪ হাজার টাকার বাসায় থাকি, ভাইয়ের বিরুদ্ধে বোনের অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

এবার দাম বাড়ল অটোগ্যাসের

‘রেইনবো নেশন’ প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব