হোম > জাতীয়

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে শোক, পরিবারের পাশে অন্তর্বর্তী সরকার

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ভালুকায় কারখানা শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একইসঙ্গে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে পাশে থাকার জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান এবং এই দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনাটি একটি ঘৃণ্য অপরাধ, যার কোনো যুক্তি বা গ্রহণযোগ্যতা নেই। অভিযোগ, গুজব কিংবা বিশ্বাসগত পার্থক্য—কোনো কিছুই সহিংসতার অজুহাত হতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার আইনের শাসনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানায়, অপরাধ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রেরই রয়েছে এবং তা যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে।

প্রেস উইং জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং কোনো ব্যত্যয় ছাড়াই মামলাটি পূর্ণাঙ্গভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।

সরকার সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম, জাতিগোষ্ঠী বা পরিচয় নির্বিশেষে সবাই আইনের সমান সুরক্ষা পাবে। একইসঙ্গে সব সম্প্রদায়, প্রতিষ্ঠান ও নেতৃবৃন্দকে সহিংসতা প্রত্যাখ্যান, বিভাজন ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ এবং সংযম, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণ সহায়তা দেওয়া হবে এবং আগামী দিনগুলোতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। অন্তর্বর্তী সরকার সব নাগরিকের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে তার দৃঢ় অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছে।

দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ

পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

রাশেদ খানের আচরণ সংবাদপত্রের স্বাধীনতায় সরাসরি আঘাত: মাওলানা মুহিউদ্দীন রব্বানী

বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে শ্রমিকদের ৬ ঘণ্টা সড়ক অবরোধ

আমার দেশ-এর বিরুদ্ধে রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য

বিএসএফের গুলিতে তিন মাসে ৪ বাংলাদেশি নিহত

ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ

পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ আগামীকাল

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’