হোম > জাতীয়

২৭ দিনে শাহজালাল থেকে বাতিল ৭৭৫ আন্তর্জাতিক ফ্লাইট

মধ্যপ্রাচ্য সংকট

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির সংকটের কারণে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৭ দিনে ৭৭৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ বা সীমিত রেখেছে। ফলে এসব দেশের গন্তব্যে পরিচালিত ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানান।

তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিন থেকে মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত প্রতিদিনই উল্লেখযোগ্যসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। শুরুতে প্রতিদিন ৩০-৪০টি ফ্লাইট বাতিল হলেও ধীরে ধীরে তা কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। বুধবার (২৫ মার্চ) পর্যন্ত প্রতিদিন গড়ে ২০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে ২৬ মার্চ রাত ১২টার পর থেকে আরও ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি ও জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সূচিতে অনিশ্চয়তা থেকেই যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে বাতিল হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে এয়ারলাইনসগুলো।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

রাশিয়ায় কর্মী পাঠিয়ে প্রতারণা, তিন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স লক

সোমবার থেকে মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, পাবেন যারা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা

রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা বেড়েছে: বেবিচক

আর কোনো মা তার সন্তানদের দেশের জন্য জীবন দিতে দেবে না: শহীদ আহনাফের মা

কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু

ঈদুল আযহা উপলক্ষে বিমানের যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবার

নজরুলের প্রাসঙ্গিকতা ও প্রয়োজন কখনো ফুরানোর নয়

অসহ্য ভ্যাপসা গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ