হোম > জাতীয়

শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

আমার দেশ অনলাইন

ওকালতিতে শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।

শুক্রবার সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও প্রাইজ গিভিং অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনায় না নিয়ে আইনজীবী হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে আদালতে দাঁড়াতে হবে। আদালতে দাঁড়ালে কেবল মক্কেলের ফি বা অর্থের কথা বিবেচনা করলে চলবে না, বরং প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়ে দাঁড়াতে হবে।

পেশাগত জায়গায় মানবিক হওয়ার পরামর্শ দিয়ে আসাদুজ্জামান বলেন, পেশাগত জায়গায় থেকে মক্কেলের টাকার বিনিময়ে সব সময় কাজ করা যায় না। প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মামলা পরিচালনা এবং লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা দিতে হবে।

তরুণ প্রজন্মের প্রশংসা করে তিনি বলেন, আগামীর জেনারেশন বা জেনজিরা সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গড়া সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২

ফ্যাসিবাদের দোসররা ভারতে বসে পোশাকশ্রমিকদের উসকানি দিচ্ছে: ঐক্য ফোরাম

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মহাখালীর কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নওগাঁ সীমান্তে নতুন বিওপি

পাঁচ দিনের যৌথ বিমান মহড়া শেষ করল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

এইচএসসিতে শূন্য পাস, ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ; অধ্যক্ষদের জরুরি তলব

এনসিপি থেকে সামান্তার পদত্যাগের পর যা বললেন তাসনিম জারা