হোম > জাতীয়

‘দীর্ঘ আলোচনার সুযোগ নেই, সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে’

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, হাতে সময় কম, কিছু বিষয়ে ঐকমত্য না হলে এগোনো যাবে না। দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরুর আগে সূচনা বক্তব্যে তিনি একথা জানান।

১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিষয়ে কারও দ্বিমত থাকলে সনদে সেটিও উল্লেখ করা হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন।

শিক্ষামন্ত্রীর সঙ্গে এডিবি প্রতিনিধির বৈঠক

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত

শিক্ষাখাত শক্তিশালী করতে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

স্কুল-কলেজের সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন নির্দেশনা

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন আমার দেশের চিফ রিপোর্টার বাছির জামাল

শাহজালালে এ পর্যন্ত মোট ৩৬৭ ফ্লাইট বাতিল

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি স্থিতিশীল রাখতে মন্ত্রিসভার কমিটি গঠন

স্বতন্ত্রভাবে নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবি

আজ সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ কারো অধীনে নয়, চলবে নিজের ইচ্ছায়