হোম > জাতীয়

বিমান বাংলাদেশ প্রি-হজ কার্যক্রম শেষ করেছে

স্টাফ রিপোর্টার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পবিত্র হজ উপলক্ষ্যে পরিচালিত বিমানের প্রি-হজ কার্যক্রম ২০২৬ সফলভাবে সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সর্বশেষ হজ ফ্লাইট বিজি-৩৩৫-এর মাধ্যমে এ বছরের প্রি-হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধনের মাধ্যমে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

বিমান কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে মোট ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়কভাবে সৌদি আরবে পরিবহন করেছে।

পাশাপাশি ঢাকায় সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ সর্বমোট ৭৬,১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং সহ অন্যান্য যাত্রীসেবা কার্যক্রমও অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসিআই লিমিটেড এবং ব্রাক ব্যাংক পিএলসি-এর সাথে কোলাবোরেশনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের মধ্যে বিশেষ হজ কেয়ার প্যাক বিতরণ করে।

এই বিশাল ও গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা, আন্তরিকতা, পেশাদারিত্ব ও সেবার উৎকর্ষতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও তার সক্ষমতা ও অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ চায় এনডিএফ

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি সেলিম জানে আলম

মানবাধিকারের এবং স্বাধীন বিচার বিভাগের ক্ষেত্রে নিরেট-স্বচ্ছ আইনের দাবি

রেমিট্যান্সে সুখবর, ২০ দিনে দেশে ঢুকল ৩২ হাজার কোটি টাকা

কোরবানির চামড়া অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে

সংসদের লাইব্রেরীর জন্য গুম সংক্রান্ত বই কেনার সুপারিশ

দেশে একদিনে রেকর্ডসংখ্যক হাম রোগী শনাক্ত

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান শীর্ষ সম্পাদকদের

শাহজালালের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আমিরাতের ডানাটা

এমপিও বাস্তবায়ন ও শিক্ষকদের বেতন ছাড়ের দাবিতে অবস্থান ধর্মঘট