হোম > জাতীয়

ঢাকায় ইমাম–খতিবদের জাতীয় সম্মেলন রোববার

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকায় দেশের বিভিন্ন মসজিদের ইমাম–খতিবদের নিয়ে বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে সম্মিলিত ইমাম–খতিব জাতীয় সম্মেলন। ইমাম–খতিবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাঁদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সামগ্রিকভাবে খতিব সমাজের ১০ দফা দাবি উপস্থাপনের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার দুপুর ২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মিলিত ইমাম-খতিব পরিষদ এই সম্মেলনের আয়োজন করেছে।

এতে হেফাজতে ইসলামের পাশাপাশি বিএনপি, জামায়াত ও এনসিপিসহ দেশের শীর্ষ রাজনৈতিক ও অরাজনৈতিক গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখবেন। হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান, জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক প্রমুখ অংশগ্রহণ করবেন। এছাড়া বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক সহ দেশের বিভিন্ন পর্যায়ের আলেমরা বক্তব্য রাখবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ, ইমাম–খতিবদের সামাজিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা এবং মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপিত হবে এই জাতীয় সম্মেলনে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের