হোম > জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দুই দিন ধরে অবরোধ শাহবাগ

প্রতিনিধি, ঢাবি

জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় টানা দুই দিন ধরে অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’। অবরোধের কারণে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।

শুক্রবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, রোদ-বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা’ ব্যানারে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শতাধিক আন্দোলনকারী। “জুলাই সনদ দিতে হবে”, “টালবাহানা চলবে না”- এমন স্লোগানে সরব রয়েছে পুরো এলাকা।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে এই অবরোধ শুরু হয়। রাতেও শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থান ছিল। আজ শুক্রবার বিকেল পর্যন্ত তা অব্যাহত রয়েছে।

অবরোধকারীরা জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে আহত ও নিহতদের স্বীকৃতি ও সম্মান প্রতিষ্ঠার জন্যই তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন।

জুলাইযোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাফিন বলেন, “৬৪ জেলার শহীদ পরিবার ও আহতরা ব্যক্তিগত খরচে এখানে এসেছেন। আমরা খাওয়া-দাওয়া নিয়ে এসেছি। সরকার দাবি পূরণ না করা পর্যন্ত শাহবাগ ছেড়ে যাব না।”

shahbag2

এদিকে অবরোধের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের কাটাবন, মৎস্য ভবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও শাহবাগ থানার সামনের সড়কগুলোতেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে নেওয়ায় পুরো এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে আন্দোলনের অন্যতম সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, “সরকার এখনও আমাদের সঙ্গে কোনো সংলাপে বসেনি। আমাদের দাবি একটাই- জুলাই সনদ। সেটা ছাড়া জীবন গেলেও আমরা শাহবাগ ছাড়বো না।”

বিএসএফের গুলিতে তিন মাসে ৪ বাংলাদেশি নিহত

ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ

পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ আগামীকাল

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির সাময়িক বরখাস্ত

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলি-পদায়নে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: গণপূর্তমন্ত্রী

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, সতর্ক থাকার আহ্বান