হোম > জাতীয়

নুরকে নয়, অন্য কাউকে পেটাচ্ছিলেন লাল টি-শার্ট পরা ব্যক্তি

রিউমর স্ক্যানারের প্রতিবেদন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

শুক্রবার রাতে ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে লাল বা খয়েরি রঙের শার্ট পরা এক ব্যক্তি সিঁড়িতে বসে থাকা অন্য একজনকে মারধর করছেন। অনেকেই এই ভিডিওটিকে নুরুল হক নুরের ওপর হামলার দৃশ্য বলে প্রচার করছিলেন।

তবে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট রিউমর স্ক্যানার শনিবার তাদের ফেসবুক গ্রুপে একটি পোস্টে নিশ্চিত করেছে যে, মারধরের শিকার ব্যক্তিটি নুরুল হক নুর নন।

ওই পোস্টে বলা হয়, লাল/খয়েরী শার্ট পরিহিত এক ব্যক্তি সিঁড়িতে বসে থাকা এক ব্যক্তিকে পেটাচ্ছিলেন- এমন একটি ভিডিওকে অনেকে নুরুল হক নুরকে সিভিল ড্রেসে বেধড়ক পেটানোর ভিডিও বলে প্রচার করেছেন।

তবে বিভিন্ন লাইভ ও ভিডিও পর্যবেক্ষণ করে ওই ভিডিওতে মারধরের শিকার ব্যক্তি নুরুল হক নুর নন বলে নিশ্চিত হওয়া যায়।

এতে আরও বলা হয়, নুরুল হক নুরের ওপর সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক লাঠিচার্জ এর ফলে নুর-এর রাস্তায় লুটিয়ে পড়ে এবং তাকে হাসপাতালে নেওয়ার মুহূর্ত পর্যন্ত বিভিন্ন লাইভ ও ভিডিও পর্যবেক্ষণ করে এটি নিশ্চিত হওয়া যায়।

পোস্টে উল্লেখ করা হয়, যৌথবাহিনী নুরুল হক নুরের ওপর আক্রমণ করলে নূর সিঁড়ির নিচে রাস্তার মধ্যে লুটিয়ে পড়েন এবং তারপরই কিছু নেতাকর্মী তাকে ঘিরে ধরে এবং তারা তাকে হাসপাতালে নেওয়ার প্রচেষ্টা শুরু করেন। তারপর তাকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। লাঠিচার্জের শুরু থেকে নুরের লুটিয়ে পারা পর্যন্ত- এই পুরো সময়টার কোনো মুহূর্তে নুরুল হক নুর সিঁড়িতে বসতে পারেননি। তাই ঐ ব্যক্তি নুরুল হক নুর নন।

রিউমর স্ক্যানারের ফেসবুক গ্রুপে করা ওই পোস্টে বলা হয়, লাল শার্ট পরিহিত ওই ব্যক্তি কে সেটি নিয়েও জানার চেষ্টা করা হয়েছে। এক ভিডিওতে ওই ব্যক্তির ওপর সেনাবাহিনী সদস্যদের রাগ হতে দেখা যায়। ওই ব্যক্তির ওভাবে মারধরের কারণে এবং তাকে চিনতে না পারায় তাকে জেরা করে ওরকম রাগ প্রকাশ করে থাকতে পারেন। এ সময় ঐ ব্যক্তি নিজেকে পুলিশ দাবি করেন। এছাড়াও অন্য একটি ভিডিওতে ওই ব্যক্তিকে পুলিশের সঙ্গে দেখা গেছে এবং একটা সময় তাকে পুলিশের হেলমেট পরিহিত অবস্থাও দেখা গেছে। ফলে ওই ব্যক্তি পুলিশ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি অধিকতর নিশ্চিত হয়ে পরবর্তীতে নিশ্চিত করা হবে।

বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের চার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না

‘সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহবিরোধী, দেশের আলেমরা এ বিষয়ে একমত’

রাজনীতির চেয়েও সাংবাদিকতা কঠিন: মঈন খান

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষার পরিণতি পাকিস্তানের জন্য ভালো হয়নি: জামায়াত আমির

সততা ও কর্তব্যবোধে সেবা অব্যাহত রাখার আহ্বান সেনাপ্রধানের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের সুপারিশ সংসদীয় কমিটির

ধর্মীয় নেতা-সেবাকর্মীদের জন্য ১১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী