হোম > জাতীয়

বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না

আলোচনা সভায় মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার

‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য : ক্ষমতা না জনতা’ শীর্ষক আলোচনা সভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ছবি : আমার দেশ

দেশের বড় বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তি‌নি বলেছেন, স্টা‌ব্লিশমেন্ট ভেঙে যাওয়ার ভয়ে তারা এটাকে বিপ্লব হিসেবে মানতে চায় না।

বৃহস্প‌তিবার রাজধানীর তোপখানা‌ রোডে ফারইস্ট লাইফ ইন্সুরেন্স অডিটোরিয়ামে আয়ো‌জিত ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য : ক্ষমতা না জনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পা‌র্টি এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় মাহমুদুর রহমান বলেন, ‘বড় বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না। কেন বলতে চায় না, এটা আমি জা‌নি না। বিপ্লবে কেন তাদের এত ভয়, আমি সেটা বু‌ঝি না। এটা হয়তো স্টা‌ব্লিশমেন্ট থেকে সরে আসার যে ভয়, সে‌টির কারণে এটিকে বিপ্লব হিসেবে তারা মানতে চায় না। কারণ বিপ্লবের চ‌রিত্র হলো স্টা‌ব্লিশমেন্ট ভেঙে দেওয়া। স্টা‌ব্লিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা, সেটা চলে যায়। এ কারণে তারা এটা‌কে বিপ্লব মানতে চায় না।’

আমার দেশ সম্পাদক বলেন, ‘জুলাইয়ে সারা দেশে যেভাবে এই বিপ্লব ছ‌ড়িয়ে পড়ে‌ছিল, সেটা কি আমরা আমাদের ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রাম ছাড়া আর দেখতে পেয়েছি? গত ৫৪ বছরের ইতিহাসে এমনটা আমরা দে‌খি‌নি।’

এই বিপ্লবে কোথায় শহীদ হয়‌নি প্রশ্ন ছুঁড়ে মাহমুদুর রহমান বলেন, ‘আবু সাঈদ রংপুরে শহীদ হয়েছেন, ওয়া‌সিম চট্টগ্রামে শহীদ হয়েছেন। কেবল কুমিল্লার ৩৯ জন শহীদ হয়েছেন; মুগ্ধ উত্তরায় শহীদ হয়েছেন। আমরা যাত্রাবাড়ীর কথা বল‌তে পা‌রি। এটা য‌দি বিপ্লব না হবে, তাহলে বিপ্লব আমরা কাকে বলব।’

এবি পা‌র্টির চেয়ারম্যান ম‌জিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপ‌তি হাসনাত কাইয়ূম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত প্রমুখ এ সময় বক্তব্য দেন।

এ ছাড়া উপ‌স্থিত ছিলেন এবি পা‌র্টির সি‌নিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা