হোম > জাতীয়

ঢাকা মেডিকেলে দুই কারাবন্দীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অসুস্থ অবস্থায় দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। তারা হলেন শাহজামাল (৫০) ও মো. আবদুল্লাহ আল মামুন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে শাহজামাল (৫০) রাত ১১টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন।

তিনি যশোরের বেনাপোল উপজেলার সাদিপুর গ্রামের মৃত মো. মোকলেস শেখের ছেলে। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন।

অপরদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কিডনি ও ক্যানসারজনিত অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী আমিনুলসহ কয়েকজন কারারক্ষী সাজাপ্রাপ্ত বন্দী আবদুল্লাহ আল মামুনকে (২৪) বৃহস্পতিবার সকাল ৭টা ১৯ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি রামপুরা থানার একটি মামলার আসামি ছিলেন। তাঁর বাসা পূর্ব রামপুরায়। তিনি মৃত মো. মোকলেস শেখের ছেলে।

বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষা শিক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক বহুগুণে এগিয়ে যাবে: পাকিস্তানের তথ্যমন্ত্রী

সহিংসতা-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

সরকারের সামনে এবার বড় চ্যালেঞ্জ গোপালগঞ্জ পরিস্থিতি: শফিকুল আলম

আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না: স্বাস্থ্যমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময়

মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ জরুরি: সাখাওয়াত

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী