হোম > জাতীয়

হাইকোর্টের রায় রোগীদের ভোগান্তি কমাবে: এনডিএফ

স্টাফ রিপোর্টার

এক যুগ ঝুলে থাকার পর ডাক্তার পদবি ব্যবহার নিয়ে হাইকোর্টের দেওয়া রায় রোগীদের সেবা পেতে ভোগান্তি কমাবে বলে মন্তব্য জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

বুধবার সন্ধ্যায় আদালয়ের রায়ের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

এনডিএফর দপ্তর সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হকের পাঠানো সংবাদ বিবৃতিতে এনডিএফ নেতৃবৃন্দ বলেন, ‘এমবিবিএস এবং বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না’-এই মর্মে হাইকোর্টে যে ঐতিহাসিক রায় দিয়েছেন তা যুগান্তকারী। এজন্য তারা মামলার বিচারকমণ্ডলী, সংশ্লিষ্ট আইনজীবী, আপামর চিকিৎসক সমাজ, বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ, চিকিৎসকদের অধিকার আদায়ে সোচ্চার বিভিন্ন চিকিৎসক সংগঠনসহ বাংলাদেশের সকল জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

তারা আরও বলেন, ‘যুগান্তকারী এ রায়ের মাধ্যমে বাংলাদেশে চিকিৎসাখাতে সমৃদ্ধ হবে, চিকিৎসা পেতে সাধারণ মানুষের ভোগান্তি কমে যাবে, সুচিকিৎসা নিশ্চিত হবে।’

ডাউন সিন্ড্রোম ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বিশিষ্টজনদের

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময়সীমা বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

বিএনপি নেতা সালাহ উদ্দিনের ইন্তেকালে জামায়াত এমপির শোক

মানুষ গত দুই দশক ধরে কী নিদারুণ কষ্ট করেছে, জুলাই জাদুঘর ঘুরলে বোঝা যায়

প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

আট মাসে চাকরি নিয়ে বিদেশ গেছে সাড়ে ৪ লাখ রেমিট্যান্স যোদ্ধা, আয় ২৬ বিলিয়ন ডলার

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

৮২ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

কাজের ভিসার নামে মালয়েশিয়ায় নিয়ে জিম্মি, ট্রাভেল এজেন্সির মালিক গ্রেপ্তার