হোম > জাতীয়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে এফএলজেএফের নতুন কমিটির সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) নতুন কমিটির সদস্যরা।

মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রীর একান্ত সচিব পঙ্কজ বড়ুয়া, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

মন্ত্রী সাংবাদিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি শুধু পজেটিভ নয়, নেতিবাচক তথ্যও তুলে ধরার আহ্বান জানান।

সাক্ষাতকালে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহম্মদ নঈমুদ্দীন , যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী , অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য কাওসার আজম, নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন বিপ্লব ও সদস্য গোলাম সামদানি ভূইয়া, আনিসুর রহমান তপন, আরিফুর রহমান এবং শাহাদাত হোসেন (রাকিব)।

ওষুধের দাম যেন ধনী-গরিব সবার নাগালে থাকে: ইউজিসি চেয়ারম্যান

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

‘ভারতে ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ করা আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়’

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যুব উন্নয়নের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

মালয়েশিয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ ইহতেশামুল হক