হোম > জাতীয়

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা: ১১ বছর পর এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে বুধবার গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবারই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত জনি রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। সে সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদল নেতা মহিউদ্দিনও। ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে পুলিশ জনিকে হত্যা করে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে জনির বাবা মো. ইয়াকুব আলী এ ঘটনায় মামলা করেন। মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনকে নামোল্লেখসহ আসামি করা হয়, যাদের মধ্যে ৪৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করা হয়েছে।

সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত: পানিসম্পদমন্ত্রী

হাসিনার নির্দেশে রক্তের হোলিখেলার চেষ্টা চলছে: রিজভী

জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী

পাকিস্তানের জাতীয় পরিষদ ও সামরিক একাডেমি পরিদর্শন করলেন স্পিকার

মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম গ্রেপ্তার

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান

স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

দারিদ্র্যবিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে