হোম > জাতীয়

শিক্ষা কাঠামোতে পরিবর্তন ছাড়া দেশের উন্নতি হবে না: ড. আব্দুর রব

স্টাফ রিপোর্টার

শিক্ষাখাতের সার্বিক উন্নয়নে জাতীয় বাজেটে বরাদ্দ পর্যাপ্ত বাড়ানোর দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় সংসদ সদস্য, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা। পাশাপাশি এই খাতের নানা অস্থিরতা দূর করে সুশাসন নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক প্রাক বাজেট সংলাপে অংশ নিয়ে এসব দাবি জানান তারা। এ সময় আসন্ন জাতীয় বাজেটে মোট জিডিপির ৪ থেকে ৬ শতাংশ বরাদ্দ রাখার বিষয়েও জোর দাবি জানানো হয়।

সংলাপে অংশ নিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রব বলেন, শিক্ষা কাঠামোতে যদি পরিবর্তন না আসে তাহলে দেশেরও কোনো উন্নতি হবে না। শিক্ষাকে উন্নয়নের মূল ভিত্তি হিসেবে ধরে নিয়ে সেভাবেই আমাদের শিক্ষা নীতি শিক্ষা আইন তৈরি করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে দলীয় বিবেচনা করে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে তা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। শুধু আগের অন্তবর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছিল এমন অভিযোগেই যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে দলীয় এবং লেজুড়বৃত্তিক ব্যক্তিদের ভিসি নিয়োগ দেওয়ার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আমাদের দেউলিয়াত্বই প্রকাশ পেয়েছে।

মেজর (অব.) আক্তারুজ্জামান বলেন, বিভিন্ন কার্ডের নামে রাষ্ট্রের অর্থ লুটপাট হচ্ছে। শিক্ষা নিয়ে কেউই ভাবছে না। অথচ এই অর্থ জোগাড় করতে প্রকান্তরে জনগণের পকেট কাটার আয়োজন চলছে। তিনি বলেন যাদের বাজের তৈরি করার কথা তারা সত্যিকার অর্থে কিছুই জানেন না। সরকারের ইচ্ছা বা অনিচ্ছার উপরেই বাজেটের বরাদ্দ নির্ভর করে। এখানে জনগণের চাহিদা বা ইচ্ছার কোনো প্রতিফলন হয় না।

প্রকৌশলী মারদিয়া মমতাজ এমপি বলেন, শিক্ষার সঙ্গে ভোকেশনাল শিক্ষাকেও সমন্বয় করা জরুরি। তিনি বলেন মিড ডে মিল প্রকল্পে সপ্তাহে ১৭ কোটি টাকা লুট হচ্ছে। এখন শিক্ষকদের ট্যাপ দেয়ার প্রকল্প নিয়ে আবারো লুটপাটের আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি শিক্ষকদের ট্যাব না দিয়ে বরং শিক্ষা উপকরণে বরাদ্দ বাড়ানোর দাবি জানানা তিনি। একইসাথে উচ্চ শিক্ষায় আরো বিস্তৃতভাবে গবেষণা কাজে সরকারের দৃষ্টি দেওয়া দরকার বলে মনে নতুন এই সংসদ সদস্য।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, শিক্ষাকে মৌলিক অধিকার বলা হলেও শিক্ষাকে সঠিকভাবে সংজ্ঞায়িত করা হয়নি। ফলে শিক্ষা বাজেট নিয়ে আলোচনা করার আগে শিক্ষা কাঠামো এবং শিক্ষার সুশাসন নিয়ে আলোচনা করা জরুরি। তবেই আমাদের সবার মধ্যেই শিক্ষার সঠিক বাজেট নিয়ে শুভবুদ্ধির উদয় হবে।

সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও দলের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের আহ্বায়ক অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, বাজেট আসে, বাজেট যায়, কিন্তু কোনো বাজেটের চরিত্রগত কোনো পার্থক্য দেখা যায় না। এই পরিবর্তনের জন্য আমাদের উপার্জনকে হালাল করতে হবে। হারাম উপার্জন দিয়ে জাতিকে কেউ কল্যাণ দিতে পারে না।

তিনি আরো বলেন, বাজেট আসলেই দাম বাড়ার আতঙ্কে থাকে জনগণ। তাই সব খাতের বাজেটে কল্যাণ কতটুকু করা যায়, সেটা দেখতে হবে। শিক্ষাখাতে শুধু প্রতিষ্ঠানের সংখ্যা না বাড়িয়ে শিক্ষার মান বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সাবেক সিনিয়র সচিব ড. খ ম কবিরুল ইসলামের সঞ্চালনায় সংলাপে মূল বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম।

আরো বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এ বি এম ফজলুল করিম, কারিগরি শিক্ষা বিষয়ক গবেষক অধ্যাপক সৈয়দ আবদুল আজিজ, এনসিপির শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডাকসুর কোষাদক্ষ ড. মোশাররফ হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ দিদার আলম মুহসিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক মুহাম্মদ শামসুল আরেফীন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসেন, মানারাতের অধ্যাপক ড. মোহসিনা আক্তার, সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি রবিউল ইসলাম, তামিরুল মিল্লাত মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানী, কারিগরি শিক্ষা বিশেষজ্ঞ ড. মোহাম্মদ শাহ আলম মজুমদার, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আবদুর রহিম, প্রাইমারী শিক্ষক প্রতিনিধি ড. সাখাওয়াত হোসেন প্রমুখ।

এএস

কোরবানীর হাটে গান বাজানোর বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক

তরুণদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে

আধুনিক গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

রমনায় এসি বিস্ফোরণ: তিন টেকনিশিয়ান দগ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক

সরকারি জমি দখলকারীদের ছাড় নয়, কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আইএলও ও চীনা নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক

সাংবাদিক পরিচয়ে অনেক আ. লীগ নেতা নির্যাতনে জড়িত: তথ্যমন্ত্রী

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছল সময় কাটালেন প্রধানমন্ত্রী