হোম > জাতীয়

দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট

জনসচেতনতায় মাঠে নামছে দুদক

স্টাফ রিপোর্টার

‘দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট’— এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী ব্যাপক প্রচারণায় নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করতে সংস্থাটি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুদক জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে তারা জনস্বার্থে টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি), টিভি স্ক্রল এবং দেশব্যাপী বিলবোর্ডের মাধ্যমে দুর্নীতিবিরোধী বার্তা প্রচার করবে। মূলত তরুণ ভোটারদের লক্ষ্য করে এবং সাধারণ মানুষের নৈতিক ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুদক আরও জানায়, আসন্ন নির্বাচনে জনসচেতনতা বাড়াতে দুদক প্রধানত তিনটি স্লোগান ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। স্লোগানগুলো হলো— “দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন”; “দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট”; “সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।”

দুদক জানায়, সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের জন্য একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করা অপরিহার্য। আর এই লক্ষ্য অর্জনে যোগ্য প্রার্থী নির্বাচন করার কোনও বিকল্প নেই। সচেতন ও দায়িত্বশীল ভোটাররাই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে।

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

কম্বোডিয়ায় জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি; গ্রেপ্তার ২

পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি

চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘ

আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর তাগিদ

ভোরেই আঘাত হানবে ‘অর্ণব’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী

আইজিপির বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের